সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

জাঁকজমকপূর্ণ আয়োজনে সদর থানা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
oplus_0

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বিকেল চারটায় হোশিয়ারী সমিতির সামনে থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নিতে নারায়ণগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেনসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উৎসবমুখর এই শোভাযাত্রার সম্মুখ ভাগে জাতীয় ও দলীয় পাতাকা হাতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক নাজমুল হাসান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ এবং মহানগর যুবদলের আহবায়ক মনির আহমেদ সজল।
শোভাযাত্রাটি চাষাড়া হোশিয়ারি সমিতির সামনে থেকে শুরু করে চাষারা গোল চত্ত্বর বিজয় স্মরণী হয়ে প্রেসক্লাব কালির বাজার ক্লাব মার্কেট দুই নাম্বার রেলগেট প্রদক্ষিণ করে পুনরায় হোশিয়ারি সমিতির সামনে এসে শেষ হয়।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হোশিয়ারী সমিতির সামনে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন—
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে দেশের মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন। এ দলই সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক।”

তারা আরও বলেন,
“৪৭ বছরের সংগ্রাম, ত্যাগ আর ঐতিহ্য ধারণ করে বিএনপি আজ এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক দলে পরিণত হয়েছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ— আমরা কোনো অন্যায়, নির্যাতন, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা দুঃশাসনের সঙ্গে নিজেদের যুক্ত করব না। আওয়ামী লীগের যুব ও ছাত্র সংগঠনের মতো অন্যায়ের পথে পা বাড়িয়ে নয়, বরং জনগণের আস্থা ও ভালোবাসাই হবে আমাদের শক্তি।”

নেতাদের এসব ঘোষণায় উজ্জীবিত হয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া কর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। চারপাশে সৃষ্টি হয় এক উৎসবমুখর ও ঐক্যবদ্ধ পরিবেশ, যেন নতুন উদ্দীপনায় পুনর্জাগরিত হলো বিএনপির ৪৭ বছরের সংগ্রামী ইতিহাস।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..