সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে : দিপু ভূইয়া

আবু কাওসার মিঠু / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীদের নিয়ে ওঠান বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় বালুর মাঠে শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভুলতা ইউনিয়নের হাজার হাজার নারী উপস্থিত ছিলেন।

ওঠান বৈঠকটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।
দিপু ভূইয়া বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে। জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু করা হবে। হেনা বেগমের প্রশ্নের জবাবে দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জে বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে রাখা সব জমি উদ্ধার করা হবে। আগামীতে আওয়ামী দোসরমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া,সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া সহ আরো অনেকে।

তারিখঃ১৯.০৯.২০২৫ইং
মোঃ আবু কাওছার মিঠু
মোবাইলঃ-০১৬২৫৮৮২৮৭০

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..