সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মরমি কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির ফরিদী / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মরমি কবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপ-মহাদেশের প্রখ্যাত বাউল সাধক সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী ধামাইল গানের জনক মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আয়োজনে ১ লা নভেম্বর রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গীতিকার মোঃ আছকির আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মশাহিদ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক জিলু মিয়া, লোক কবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আহবায়ক কমিটির সদস্য সচিব ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সৈয়দ নূর, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীষ চন্দ্র গোস্বামী, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন,  জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ইন্দ্রজিৎ, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর থানার এসআই দীপংকর, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পাল, তরুণ সমাজ সেবক আনোয়ার হোসেন আনু, লায়েক মিয়া, ছেরাগ আলী ও সাংবাদিক তৈয়বুর রহমান প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি নভেম্বর মাসের ১০ তারিখ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মরমি লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..