সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় রাখাল নৃত্যের মধ্য দিয়ে মহারাসলীলা শুরু

প্রীতম / ১২০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

রাখাল নৃত্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। এবছর মাধবপুর জোড়া মণ্ডপে ১৮৩তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪০তম রাস উৎসব হচ্ছে।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উন্মুক্ত মঞ্চে শুরু হয় মহারাসলীলা। এর আগে মূল মণ্ডপে গোষ্ঠলীলা নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

কলাগাছের তৈরি বিশেষ মঞ্চে নৃত্য চলাকালে ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। এ উপলক্ষে রাতে লাখো মানুষের মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর জোড়ামণ্ডপ আর আদমপুরের সানাঠাকুর মণ্ডপ এলাকা—এমন প্রত্যাশা আয়োজকদের। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এ মণ্ডপেই রাতে হবে রাস নৃত্য।

এদিকে, রাস উপলক্ষে আজ সকাল থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে।

সবার উদ্দেশ্য মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময়ে সময়ে মানুষের সমাগম বাড়তে থাকে। বিভিন্ন বয়সের নানা শ্রেণি পেশার মানুষের সমাগমে যখন কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ, তখন রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ দেশ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন।

আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে। এ উপলক্ষে উভয় স্থানে বসেছে বিশাল মেলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জের ইউএনও মাখন চন্দ্র সুত্রধর।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..