সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ইউনুসের পদত্যাগ ও ‘ক্যাঙ্গারু কোর্ট’ বন্ধের দাবিতে ঢাকা লকডাউনের ডাক, কঠোর হুঁশিয়ারি পঙ্কজ দেবনাথের

নিউজ ডেস্ক / ৫৫২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং ‘ক্যাঙ্গারু কোর্ট’ বন্ধের দাবিতে আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো “অবৈধ সরকারের গণবিরোধী কর্মকাণ্ড ও বিচারের নামে প্রহসন” বন্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

এই কর্মসূচিকে সামনে রেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। তিনি বলেন, “শান্তিপূর্ণ লকডাউনে বাধা দিলে তার পরিণাম হবে ভয়াবহ।”

এক বিবৃতিতে পঙ্কজ দেবনাথ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নামতে হবে। ঢাকার প্রত্যেকটি প্রবেশপথ বন্ধ করে দিতে হবে। এই ইউনুস সরকারের পেটুয়া বাহিনীকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে।”

চলমান বিচার প্রক্রিয়াকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “বিচারের নামে যে প্রহসন চলছে, তা বন্ধ করতে আমরা বাধ্য করব। আওয়ামী লীগ জনগণের দল এবং এই আন্দোলন গণমানুষের অধিকার রক্ষার আন্দোলন।” তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

এদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন, ১৩ নভেম্বরের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার প্রতিটি প্রবেশমুখে দলের নেতাকর্মীরা কঠোর অবস্থান নেবেন, যাতে কোনো অরাজনৈতিক বা সন্ত্রাসী শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।

আওয়ামী লীগের এই কঠোর কর্মসূচি ঘোষণার পর রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..