সংবাদ শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

১২ জুন শুক্রবার সন্ধায় নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে রাজিবের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর এবং রমারবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আফজাল হোসেন।

বক্তারা বলেন, মাসুকুল ইসলাম রাজিবের এ নিয়োগ নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে এনডিএ নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষে মাসুকুল ইসলাম রাজিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করে দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..