সংবাদ শিরোনাম :
মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা, অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ রাজীবের বগুড়ার শেরপুরের শেরুয়া বাজারে সড়কের ওপর কাঁচাবাজার, ভোগান্তিতে জনসাধারণ ফোনে হত্যার হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহ নগরীতে মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই। আজ রোববার সকালে নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুপুরে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে।

নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ঘটনাস্থলের এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহমেদ রুবেল এক মাস আগে ময়মনসিংহ নগরীর একটি এলাকায় বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তিনি চার বন্ধুকে নিয়ে থাকতেন। তাঁর ওই বন্ধুরা সবাই আপন ভাই ছিলেন। গত শুক্রবার তাঁদের মা ওই বাসায় গেলে তাঁকে ধর্ষণ করেন রুবেল। সে সময় ওই চার ভাইয়ের কেউই বাসায় ছিলেন না। এর মধ্যে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ওই নারীকে। পরবর্তীতে ধর্ষণের ঘটনাটি জানতে পেরে আজ রুবেলকে হত্যা করেন ওই চার ভাই। স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ‘গতকাল শনিবার এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। যত দূর জানতে পেরেছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাঁকে (রুবেল) গলা কেটে হত্যা করেছে।’

আসাদুজ্জামান শাকিল বলেন, আজ দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারী ও তাঁর দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমরা কিছু তথ্য পেয়েছি এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..