সংবাদ শিরোনাম :
অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার রূপগঞ্জে চাকরির প্রলোভনে ডাকাতি: ৪ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২ শটগানসহ বিপুল অস্ত্র-সরঞ্জাম
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

অপপ্রচার, গুজব ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়ে রাজপথে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ-এর নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে মহানগর যুবদলের বিভিন্ন থানা, ওয়ার্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা অপপ্রচার, গুজব ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দায়িত্বশীল, গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

হাবিবুর রহমান মাসুদ বলেন, মিথ্যা প্রচারণা ও গুজব ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তারা সত্য, শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..