সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বগুড়ার শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন এমপি সিরাজ হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু, বিক্ষোভ ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে প্রতারণার অভিযোগ কম্পিউটার অপারেটর গ্রেপ্তার গভীর রাতে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ মালামাল লুট দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি: মাছউদ মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা, অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ রাজীবের
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু, বিক্ষোভ ঘোষণা

মিন্টু ইসলাম / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত ২৫ জুন সংঘটিত হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার (৪ জুলাই) দিনগত রাত পৌনে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
‎নিহত সম্রাট হোসেন বাপ্পা দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি ছিলেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দ (৬৮) ও তার ছোট ভাই আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আব্দুল করিম আকন্দের পক্ষের কয়েকজন রফিক আকন্দের ওপর হামলা চালায়। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সম্রাট হোসেন বাপ্পাও হামলার শিকার হন। হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্বামী ও ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে সম্রাটের মা জোসনা বেগমও আহত হন।
‎পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।
‎এ ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করেছে।
‎দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, “ঘটনার মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
‎এদিকে, জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানান, সম্রাট হোসেন বাপ্পার জানাজা শেষে দুপচাঁচিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..