ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল ‘ক-সার্কেল’ অফিসের দ্বিবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) তিনি ‘ক-সার্কেল’ অফিস পরিদর্শনে এসে অফিসের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি এবং দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব মো. শামীম হোসাইন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসানসহ ক-সার্কেল অফিসের অন্যান্য পুলিশ সদস্যরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য প্রদান করুন...