সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

একটি গাছ, একটি প্রাণ’ স্লোগানে ডিএনডি লেকপাড়ে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

‘একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক আমাদের নারায়ণগঞ্জ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব, সবুজ ও জলবায়ু সহনশীল নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট।

সোমবার (৬ জুলাই) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় ডিএনডি লেকের পাশে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান প্রফেসর মোঃ মামুন মাহমুদ।
এ সময় তিনি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন এবং উপস্থিত সবার প্রতি পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ মামুন মাহমুদ বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের আগামীর প্রজন্মকে একটি সুন্দর, নিরাপদ ও সবুজ নারায়ণগঞ্জ উপহার দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা।”
তিনি আরও জানান, ডিএনডি লেকের পাশের খালি জায়গাকে শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলাধুলার উপযোগী স্থানে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে নেট স্থাপনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..