সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জকে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে এনডিএ’র পাশে প্রেসক্লাব, চেয়ারম্যান রাজীবের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় ১৪ জুলাই বগুড়ায় এনসিপির পদযাত্রা, অংশ নেবেন নাসির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার  ১০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব বিশ্বকাপ ফুটবল উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া সংগঠনকে বল ও জার্সি বিতরণ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ডিবির এসআই স্বপন মিয়া সম্মানিত মোটরসাইকেলে অভিনব কৌশলে মাদক পরিবহন,  র‌্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফসহ আটক ১ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ০১টি ট্রাক ও ১টি CNG সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জকে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে এনডিএ’র পাশে প্রেসক্লাব, চেয়ারম্যান রাজীবের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জকে যানজট, জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়ণের সংকট থেকে বের করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। উন্নয়ন পরিকল্পনায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময় সভা পরিণত হয় নগর উন্নয়নের নানা সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক উন্মুক্ত আলোচনায়। সভায় নগরীর দীর্ঘদিনের যানজট, জলাবদ্ধতা, পরিকল্পিত আবাসন, নদী দখল ও দূষণ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যনগরী নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়নের অভাবে নানা সমস্যায় জর্জরিত। এনডিএ গঠনের মাধ্যমে নাগরিকদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও উন্নয়নবান্ধব প্রতিটি উদ্যোগে তারা দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করবে। নগর উন্নয়নের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা, সমস্যা চিহ্নিত করা এবং জনগণের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, একটি পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, নাগরিক সমাজ এবং গণমাধ্যম—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি সাংবাদিকদের বিভিন্ন মতামত ও সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ও মোস্তফা করিম, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী পরিষদের সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়সহ প্রেসক্লাবের বিপুলসংখ্যক সদস্য।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, শওকত হাসান সৈকত, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব, সাবিত আল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..