সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আরিফ ও শ্যামল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম ভুঁইয়া ও হাবিবুর রহমান (পিয়ার) প্রকাশ্যে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ সময় তারা শতশত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে মুচলেকা প্রদান করেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি এবং আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা স্বেচ্ছায় মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাদের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, ইব্রাহিম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলামিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহআলম, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শিহাব ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..