সংবাদ শিরোনাম :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে সেলিম হোসেনের গভীর শোক ও শ্রদ্ধা জাকির খানের উদ্যোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া ও মিলাদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, ফতুল্লা থানায় তিন নির্মাণ শ্রমিক আটক কেক কেটে মিষ্টিমুখে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এমপিদের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় শাহবাজপুরের কারেন্টের অভিমান মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা; নেতৃবৃন্দের সাথে সালাহউদ্দিন দেওয়ানের কুশল বিনিময়  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশের মধ্যে মারামারির অভিযোগ, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে সেলিম হোসেনের গভীর শোক ও শ্রদ্ধা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারায়ণগঞ্জের কৃতি সন্তান মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সেলিম হোসেন।

এক শোকবার্তায় সেলিম হোসেন বলেন, মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও দেশপ্রেমিক নেতা। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, “মরহুম মতিন চৌধুরী ছিলেন নারায়ণগঞ্জের গর্ব। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর কর্মময় রাজনৈতিক জীবন এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
সেলিম হোসেন আরও বলেন, মরহুমের আদর্শ ও নীতি অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
শোকবার্তায় তিনি মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..