নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফতুল্লা মডেল থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে পঞ্চায়েতের নেতৃবৃন্দ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ফতুল্লা থানার পুলিশ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পারস্পরিক সহযোগিতায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ সময় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...