সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির অন্যতম প্রবীণ নেতা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের স্মৃতিকে ধারণ করে নারায়ণগঞ্জে শুরু হয়েছে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টায় ভূইগড় কাজীপাড়া সোনালী সংসদ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সন্ধ্যার পর থেকেই মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল হক মাজু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, কুতুবপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন পায়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ ছিলেন নারায়ণগঞ্জের রাজনীতিতে সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে থাকা একজন জনপ্রিয় নেতা। তিনি ছিলেন এক কথায় ‘মাটির মানুষ’—যার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ কেটেছে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে।

নারায়ণগঞ্জে বিএনপির গোড়াপত্তনের ইতিহাসেও কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজকে নারায়ণগঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠিত ও সংগঠিত করার দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্বকে সামনে রেখে তিনি তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাজনীতির পাশাপাশি জনসাধারণের কল্যাণ ও এলাকার উন্নয়নে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন বলে মনে করেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে মানুষের অধিকার, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিই ছিল তার অন্যতম প্রধান লক্ষ্য।তার সরল জীবনযাপন, মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার মানসিকতা এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন। সময়ের পরিক্রমায় তিনি রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত ও জনপ্রিয় নাম হয়ে ওঠেন।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আরও সক্রিয় ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী তরুণরাই পারে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে। তাই কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের স্মৃতিকে ঘিরে এমন ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..