সংবাদ শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম রুহুল কবির রিজভীকে নারায়ণগঞ্জ তাঁতীদলের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে আধুনিক সেবার নতুন দিগন্ত ভূইগড়ে র‌্যাংকন গ্লোবাল ট্রাকস অনুমোদিত 3S সেন্টার ‘এম এইচ মোটরস’-এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
বৃক্ষরোপণ কর্মসূচিটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
নেতাকর্মীরা বলেন, শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়, পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের সামাজিক দায়িত্ব পালনে আরও উৎসাহিত করা সম্ভব।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার বার্তা দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..