সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

অবশেষে এক মঞ্চে উঠলেন মনোনয়নবঞ্চিত কাজী মনির ও মনোনীত প্রার্থী দিপু ভূইয়া 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবশেষে এক মঞ্চে উঠলেন মনোনয়নবঞ্চিত কাজী মনিরুজ্জামান মনির ও বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। দুই নেতার ঐক্য দেখে উপস্থিত হাজার হাজার কর্মী সমর্থকরা স্লোগান ও করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।

এ সময় কাজী মনির বিএনপির প্রার্থী দিপু ভূঁইয়ার হাত উঁচিয়ে ধরে সমর্থন জানান। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রূপসী কাজীপাড়ায় অবস্থিত কাজী মনিরের বাড়িতে অনুষ্ঠিত কর্মিসভায় এ পরিবেশের সৃষ্টি হয়।

দলটির নেতারা জানান, বুধবার সন্ধ্যায় কাজী মনির তার অনুসারীদের নিয়ে তার বাড়িতে সভা করছিলেন। সভা চলাকালীন অনেকটা আচমকা বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন সেখানে। এ সময় তিনি কাজী মনিরের পাশে গিয়ে বসেন।

দিপু ভূঁইয়া বলেন, তিনি আমার চাচা।

আমার মুরব্বি। তার নির্বাচন করার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমার কোনাে অভিজ্ঞতা নেই। এবারের নির্বাচন আমার চাচার নেতৃত্বে করতে চাই।
আমি নমিনেশন পাইনি, নমিনেশন পেয়েছে রূপগঞ্জের প্রতিটি মানুষ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, আওয়ামী লীগের আমলের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ-যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।
এ সময় তিনি দিপু ভূইয়ার হাত উঁচিয়ে তার প্রতি সমর্থন জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..