সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

ফারুক দেওয়ান / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

০৪/১০/২০২৬ ইং রোজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শনিবার বিকেলে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। রাজধানীর সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের পাশে থাকার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষা অনুরাগী মামুনুর রশিদ মামুন এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান। মেজবা দ্,দিপু রহিম ও অনিকভূঁইয়া |

খাবার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়ে পথশিশু ও অসহায় পথচারীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সমাজের পিছিয়ে পরা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য-সহযোগিতা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের কষ্টে পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।

উপস্থিত অতিথিরা জানান, সমাজের সুবিধাভোগী ও বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষের পাশে এগিয়ে আসা উচিত। সার্বিক সমাজকল্যাণ ও মানবসেবার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..