সংবাদ শিরোনাম :
খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হ*ত্যা, মিল না দিয়ে ভাত খাওয়াই হলো অপরাধ! আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে সম্মাননা স্মারক তুলে দেন এবং তার সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু, সাধারণ সম্পাদক এনআরবি মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রনি, তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহমিদা খন্দকার এমি, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান নিতুল এবং সদস্য কাউসার।
এসময় জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাগরিক সেবা ও বিভিন্ন বিষয়ে প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে আলোচনা করেন। তারা নারায়ণগঞ্জের উন্নয়ন ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মাননা স্মারক গ্রহণকালে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..