সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি টিম।

অভিযানকালে মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাত (৪৪), পিতা—মৃত আবুল হাসনাত), উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাইকে আজ বিকাল ৪:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানজিদ হাসনাতকে সোনারগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..