সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে গণ অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদীর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ।

গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে গত ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয়েছে, যা একটি নৃশংস ও কাপুরুষোচিত অপরাধ। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে।

সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ। তিনি বলেন, “ওসমান হাদী ছিলেন একজন সাহসী যোদ্ধা ও সংগ্রামী নেতা। তার হত্যার বিচার না হলে জনগণ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এছাড়া বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন, মহানগর শাখার সভাপতি আরিফ ভূইয়া ও সাধারণ সম্পাদক রাহুল আরফান। তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততা এই ধরনের অপরাধকে উৎসাহিত করছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান রিপনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে গণ অধিকার পরিষদ আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..