সংবাদ শিরোনাম :
ডিন’স অ্যাওয়ার্ড পেল ইবির ৩৬ শিক্ষার্থী চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ, মানবিকতার দৃষ্টান্ত সদর উপজেলা প্রশাসনের ফতুল্লায় ব্যবসায়ীকে তুলে নিয়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ডিন’স অ্যাওয়ার্ড পেল ইবির ৩৬ শিক্ষার্থী

মোঃ ফাহিম ইসলাম / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট অনুষদের ২০১৯-২০ বর্ষের ৩৬ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করেছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এসময় অতিথি হিসেবে আট অনুষদের ডিনবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ বর্ষের আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে ডির্নস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে আটজন, কলা অনুষদ থেকে তিনজন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে চারজন, আইন অনুষদ থেকে তিনজন, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ছয়জন, বিজ্ঞান অনুষদ থেকে তিনজন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে পাঁচজন এবং জীববিজ্ঞান অনুষদ থেকে চারজন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ, আলী আহসান, মো: জুবাইর, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো: জাহিরুল ইসলাম ও আবদুল্লাহ ইহসান ভূঁইয়া, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো: নাজমুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. দেলোয়ার হোসাইন, মো. শরিফুল ইসলাম ও নাইমুর রহমান।

কলা অনুষদের অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. তানজিলা খাতুন, মো. হাফিজুল ইসলাম ও জেবা রহমান।

সামাজিক বিজ্ঞান অনুষদে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন,লোকপ্রশাসন বিভাগের মো. মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের মো. তোগর আলী ও জেসিয়া আক্তার টনি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোছা. শিরাজাম মুনিরা।

আইন অনুষদের অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন,ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিট্রেশন বিভাগের মোছা: সাদিয়া ও মোছা: রাফিয়া খাতুন এবং আইন বিভাগের মো. আমজাদ হোসাইন।

ব্যবসায় প্রশাসন অনুষদে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, মো. সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেহেদী হাসান সিকদার।

বিজ্ঞান অনুষদের অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন,, পরিসংখ্যান বিভাগের মো. মাহেদী হাসান লেমন ও মো. মাহামুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মোছা. মহুয়া রহমান নাইস ও জান্নাতুন নাঈম, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মো. আহসান হাবিব ও জেরিন খাতুন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মো. মাহফুজুর রহমান।

জীববিজ্ঞান অনুষদের অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, ফার্মেসি বিভাগের আবদুল্লাহ আল মামুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মেহেদী হাসান ও মোছা. সুরাইয়া ইসলাম এবং অ্যাপ্লায়েড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সাদিয়া ফারজানা।

উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন, এ পুরস্কার অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নতুন দায়িত্ব অর্পিত হলো। অর্জিত মেধা ও মননকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে, দেশ ও দেশের মানুষের সেবায় এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান সমুন্নত রাখতে শিক্ষার্থীদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখতে হবে। এই সম্মাননা বিদেশে উচ্চশিক্ষা, ভর্তি ও স্কলারশিপ বা ফান্ডিং পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের সহায়তা করবে। অনুজ শিক্ষার্থীদের জন্য এটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..