সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

খুনের মহোৎসব: ১০ দিনে ৭ হত্যাকাণ্ড, জনমনে চরম আতঙ্ক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদী: রাজনৈতিক আধিপত্য, পারিবারিক কলহ আর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদী জেলা এখন খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত মাত্র ১০ দিনের ব্যবধানে জেলার সদর, রায়পুরা ও শিবপুর উপজেলায় সাতটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গোলাগুলি ও ছিনতাইয়ের মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপরাধ দমনে পুলিশ প্রশাসনের তৎপরতা দৃশ্যমান না হওয়ায় অপরাধীদের কাছে জনজীবন জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে। এখানে স্থানীয় বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গত দুই দিনে দুইজনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় প্রতিপক্ষের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ। তিনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরীর সমর্থক রয়েস আলীর স্ত্রী। এলাকাবাসী জানান, বহিষ্কৃত বিএনপি নেতা কাইয়ুম মিয়ার সমর্থকরা এই হামলা চালায়।

এর ঠিক আগের দিন, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে একই ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারের জেরে গুলিতে নিহত হন মো. ইদন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ। এই সংঘর্ষে আরও পাঁচজন গুলিবিদ্ধ হন।

স্বামীর হাতে স্ত্রী খুন: বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী মানিক মিয়ার ছুরিকাঘাতে খুন হন স্ত্রী শিউলি আক্তার (৩০)। ঘাতক স্বামীকে পুলিশ আটক করেছে।

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রায়পুরার জঙ্গি শিবপুর এলাকায় মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

চাচাতো ভাইয়ের হাতে দুই ভাই খুন: গত ১০ সেপ্টেম্বর শিবপুরের বৈলাব গ্রামে পানি নিষ্কাশনের বিরোধের জেরে চাচাতো ভাই সোহাগ (৪০) ও রানা (৩৫)-কে কুপিয়ে হত্যা করা হয়।

কৃষককে গুলি করে হত্যা: ৮ সেপ্টেম্বর রায়পুরার চরমধুয়া ইউনিয়নে স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন কৃষক দুলাল মিয়া (৪৫)। এই হামলায় এলাকার পুরুষরা গ্রামছাড়া।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সম্পাদক হলধর দাস বলেন, “৫ আগস্টের পর থেকে পুলিশের মনোবল যেন দুর্বল হয়ে পড়েছে, যার ফলে অপরাধ প্রবণতা বেড়েছে। এখনই যদি এই পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।”

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, “সংঘটিত বেশিরভাগ হত্যাকাণ্ডই পারিবারিক বা পূর্বশত্রুতার জেরে ঘটেছে। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। আমরা বসে নেই, কাজ করছি।”

তবে পুলিশের এই আশ্বাসেও স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের মনে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো জেলায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

#নরসিংদী #হত্যাকাণ্ড #আইনশৃঙ্খলা_পরিস্থিতি #অপরাধ #নিরাপত্তাহীনতা #নরসিংদীর_খবর #বাংলাদেশ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..