সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

গণসংহতি’র কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৪ নেতা

প্রেস বিজ্ঞপ্তি / ১৪১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

গত ৩১ অক্টোবর এবং ১, ২ নভেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। পরবর্তীতে ১ এবং ২ নভেম্বর সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সারাদেশ থেকে আগত প্রায় সাড়ে চারশো ডেলিকেটদের নিয়ে শুরু হয় কাউন্সিল অধিবেশন। সভায় সর্বসম্মতিক্রমে ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়৷ যেখানে পুনঃরায় দলের প্রধান সমন্বয়কারী পদে জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী পদে আবুল হাসান রুবেল নির্বাচিত হোন।

সম্মেলনে ৫৫ সদস্যের মধ্যে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জের ৪ নেতা প্রত্যাক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হোন। দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের পাশাপাশি মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান এবং নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জয়যুক্ত হোন। সম্মেলনে উপস্থিত ডেলিকেটদের মতামতের উপর ভিত্তি করে দলের সংক্ষিপ্ত নাম, গঠনতন্ত্র, রূপরেখার বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হয়। এখন থেকে গণসংহতি আন্দোলন এর সংক্ষিপ্ত নাম আকারে ইংরেজিতে জিএসএ (GSA) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বার্তা প্রেরক
রাকিবুল হাসান দ্বিপু
দপ্তর সম্পাদক
গণসংহতি আন্দোলন
নারায়ণগঞ্জ জেলা

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..