সংবাদ শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

জগন্নাথপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জগন্নাথপুরে নাদিয়া (১৭) নামক স্কুল শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর (ডরেরপাড়) এলাকার বাসিন্দা গোলাপ মিয়ার মেয়ে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তার(১৭) বিগত ২১ শে নভেম্বর বিকালে পরিবারের অগোচরে নিজ বসত ঘরের বাথরুমের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এক পর্যায়ে পরিবার লোকজন তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া আক্তার (১৭) কে মৃত ঘোষণা করেন । খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখেন। এবং ২২ শে নভেম্বর এই লাশের ময়নাতদন্তের জন্য  সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই এই মেয়ের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, নাদিয়ার মরদেহ গতকাল ২১ শে নভেম্বর  উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়। এবং  ২২ শে নভেম্বর লাশের  ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নিহত নাদিয়ার পিতা বলেছেন, সে এসএসসির টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আত্মহত্যা না হত্যা জানা যাবে।

 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..