সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে কোনো আপত্তি নেই

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মুশফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তার পক্ষে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।

মুশফিকুর রহমান বলেন, মানুষ চায় না আওয়ামী লীগ এভাবে (ক্ষমা না চেয়ে) আসুক। ওরা (আওয়ামী লীগ) কি ক্ষমা চেয়েছে? ওরা (আওয়ামী লীগ) তো এখনো ক্ষমা চায়নি। যদি ক্ষমা চাইতো তখন বলতেন যে দেন না কেন। কাজেই ক্ষমা চাক, জনগণ দেক। আসতে আপত্তি কী? আমরা ভয় পাই না।

চেয়ারপারসনের সংকটাপন্ন অবস্থায় বিএনপি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নেতারা সবসময় বলে আসছেন- আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি নির্বাচনের জন্য প্রস্তুতই না হতো, তাহলে আমাদের সব প্রার্থীদের মনোনয়ন দেওয়া সম্পন্ন হতো না। আমাদের সব মনোনয়ন দেওয়া হয়ে গেছে। কাজেই আমরা নির্বাচন করব এবং আমরা দোয়া করি আমাদের নেত্রীও আমাদের সঙ্গেই থাকবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..