সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

তোমরা শুধু ভালো ফল করো তা নয়, ভালো মানুষ হও – খোকন

ফাহমিদা এমি / ৪০৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মুড়াপাড়া কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আলহাজ্ব গোলাম ফারুক খোকন। তিনি ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি), নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান।

প্রধান অতিথি তার বক্তব্যে পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন। তিনি বলেন, “তোমরা শুধু ভালো ফল করো তা নয়, ভালো মানুষ হও – দেশ ও জাতির জন্য অবদান রাখাই হবে প্রকৃত সফলতা।”

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশ ছিল উৎসবমুখর ও আবেগঘন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..