সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ধনতলা সীমান্তে বি এস এফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

রবিবার গভীর রাতে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় এই ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংয়ের ছেলে।

এ সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন জয়ন্ত কুমার সিংয়ের বাবা মহাদেব কুমার সিংহ ও নিটল ডোবা গ্রামের দরবার আলী (৩১)।

স্থানীয়রা জানান, দালাল গোষ্ঠীর মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে ঘটনাস্থলে জয়ন্ত কুমার নিহত হন। আর তার বাবা মহাদেব কুমার সিংহ ও পাশের গ্রামের দরবার আলী আহত হন। তাদের উদ্ধার করে রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

বালিয়াডাঙ্গী থানা ওসি ফিরোজ কবির জানান, এ ঘটনা আমি শুনেছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..