সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নদীতে নিখোঁজ স্কুল ছাত্র হৃদয়ের লাশ উদ্ধার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর হৃদয় প্রামানিকের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকার ব্রীজের পূর্ব পাশে ভেসে ওঠা অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
অষ্ঠম শ্রেণী ছাত্র নিহত হৃদয় রহমান নগর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
এর আগে শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে হৃদয় প্রামানিক (১৩), নিরব হোসেন (১৪) ও সৌরভ (১৩) নামের তিন কিশোর করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতে তারা ভেসে যায়। স্থানীয়রা নিরব ও সৌরভকে উদ্ধার করতে পারলেও হৃদয় নিখোঁজ হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল যুক্ত হয়েও শনিবার সন্ধ্যা পর্যন্ত হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি। রাত সাড়ে ৬টার দিকে অভিযান স্থগিত করা হয়।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি। আজ (রবিবার) দুপুরে অভিযান পুনরায় শুরু করলে বেলা সাড়ে ৩টার দিকে ব্রীজের পূর্ব পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, “ আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..