সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের উন্নয়নে জিয়াউর রহমানের ১ কোটি টাকার বরাদ্দের স্মৃতিচারণ আবু জাফর আহমেদ বাবুলের

ফাহমিদা এমি / ৫৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের উন্নয়ন ইতিহাসে এক স্মরণীয় দিন ছিল ১৯৭৭ সালের ৮ এপ্রিল। সেদিন তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক ও পরবর্তীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নারায়ণগঞ্জের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। দীর্ঘ সময় পর সেই ঐতিহাসিক দিনের স্মৃতি তুলে ধরলেন নারায়ণগঞ্জের প্রবীণ সমাজসেবক ও রাজনীতিক আবু জাফর আহমেদ বাবুল।

তিনি বলেন, “দিনটির কথা এখনো আমার চোখে ভাসে। আমি তখন ১৯ বছরের তরুণ। শহরে উৎসবের আমেজ ছিল। জিয়াউর রহমান খানপুর হাসপাতাল, চাষাড়া টাউন হল (বর্তমানে জিয়া হল)সহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এমন একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে আমি আজও নিজেকে ভাগ্যবান মনে করি।”

বাবুল আরও বলেন, “সেদিন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নেয়। তিনি শুধু একজন রাষ্ট্রনেতা নন, একজন দূরদর্শী উন্নয়নচিন্তক ছিলেন। তাঁর পদক্ষেপেই নারায়ণগঞ্জসহ সারাদেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।”

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, জিয়াউর রহমানের সেই বরাদ্দ নারায়ণগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও নাগরিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেয়।
আজও সেই দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জবাসী, কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে সেই মহান নেতাকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..