সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণ স্থান পরিদর্শনে ডিসি এসপি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জৈর সাইনবোর্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসীমউদ্দীন ।
নবনির্মিত এই পুলিশ বক্সটি সাইনবোর্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন,  মহাসড়কে পুলিশ বক্স স্থাপন করার বিষয়টি মূলত ট্র্যাফিক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং যানজট নিরসনের উদ্দেশ্যে করা হয়। এটি পুলিশকে রাস্তায় একটি নির্দিষ্ট স্থান থেকে কাজ করার সুযোগ করে দেয়, যার মাধ্যমে তারা আরও কার্যকরভাবে ট্র্যাফিক আইন প্রয়োগ করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যানজটপূর্ণ স্থানে পুলিশ বক্স থাকলে ট্র্যাফিক পুলিশের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হয়। এটি যানজট নিরসনেও সাহায্য করবে। মহাসড়কে নিয়মিত পুলিশি উপস্থিতি থাকলে তা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে।
জেলা প্রশাসক আরো বলেন, এটি শুধু একটি বক্স নয়, এটি একটি আস্থার প্রতীক। জনগণের সেবা নিশ্চিত করতেই আমরা মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছি।
পুলিশ সুপার জসীমউদ্দীন বলেন, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে এটি বড় ভূমিকা রাখবে।অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর।জনসাধারণ যাতে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোন অপরাধি যাতে কোন প্রকার অপরাধমূলক কাজ করতে না পারে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। চুরি ছিনতাই চাঁদাবাজি ডাকাতি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ একটি বড় ধরনের ব্যবসায়ী প্ল্যাটফর্ম এবং দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করছে। তাই সড়কের নিরাপত্তা বৃদ্ধির জন্য এবং অপরাধীদের দৌরত্ব বন্ধ করতে এই পুলিশ বক্সটি করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, টিআই (প্রশাসন) আব্দুল করিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদার’সহ জেলা পুলিশ হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..