সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়ামুখী একটি কাভার্ডভ্যান একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর একজন অজ্ঞাতপরিচয় (২৪) নারী ছিটকে পড়ে যান।

এ সময় কাভার্ডভ্যানটির চাকা তার ডান পায়ের ওপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠান। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

এ সময় মোটরসাইকেলের নারী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় নেতার পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ডভ্যান দুটোই জব্দ আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..