সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
oplus_0

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সাত দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বইমেলা এবং বৃক্ষমেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই সপ্তাহব্যাপী কর্মসূচি।

বুধবার (৪ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

oplus_0

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

oplus_0

সাত দিনব্যাপী এ কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন সময়ের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী। পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে বইমেলা এবং পরিবেশ সচেতনতা তৈরিতে বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল হক মাজু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের আত্মত্যাগ, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনে অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামী সাত দিনব্যাপী নানা সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তাঁর আদর্শ ও কর্মজীবন জনগণের সামনে তুলে ধরা হবে।

এদিকে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা ও বৃক্ষমেলা ঘুরে দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাস, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন এবং জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে।

সপ্তাহব্যাপী এই আয়োজনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, কর্মসূচির প্রতিটি পর্বে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামী কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..