সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

আজ ২৮ মে (বৃহস্পতিবার) ২০২৬ খ্রি. তারিখ রাত ৯:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত হয়। উক্ত রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়।

পুলিশ সুপার মহোদয় রাত্রিকালীন রোলকলে অফিসার ও ফোর্সের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনে উক্ত সমস্যা তৎক্ষনাত সমাধান করার ব্যবস্থা করেন। পুলিশ সুপার মহোদয় দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট অফিসারদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন। এসময় তিনি মেসে পরিবেশিত খাবারের মান, রান্নাঘরের সার্বিক পরিবেশ ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করেন। তিনি ফোর্সদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), নারায়ণগঞ্জ, আরআই, পুলিশ লাইন্স সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..