সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

রূপগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ)-এর সভাপতি গোলাম ফারুক খোকন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের মহান শিক্ষা দেয়। কোরবানির এই উৎসব কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের অহংকার, লোভ, হিংসা ও স্বার্থপরতা দূর করে আত্মিক পবিত্রতা অর্জনের এক অনন্য সুযোগ।

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চা সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গোলাম ফারুক খোকন দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও নতুন আশার বার্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..