সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে কামারদের ব্যস্ততা বেড়েছে।

দিনাজপুর প্রতিনিধি / ৩৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে বিরামপুরে কামারেরা কোরবানী সহ দেশীয় লোহার জিনিস পত্র তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় কামারেরা ক্রেতার চাহিদা মিটাতে রাত-দিন এক করে এসব হাতিয়ার তৈরীতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। জানা যায় কোরবানী ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় ফলে কামারদের কাজের ব্যস্ততা এতই বেড়ে যায় যে, তাদের যেন দম ফেলানোর সময় থাকেনা, স্থানীয় কর্মকারেরা জানান বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানী ঈদে তাদের আয় রোজগার হয় বেশি। প্রতিটি উন্নতমানের ধারালো দা ২৮০-৩৮০ টাকা কোরবানীর ছুরি ৫০০-৭৫০ টাকা। পশুর হাড় কাটার জন্য চাপাতি ২৬০-৫৬০ টাকা চামড়া ছাড়ানোর চাকু ১৪০-২৭০ টাকা নারিকেল কোরানী ১০০-২০০ টাকা, মাংস কাটার বটি ২৪০-২৮০ টাকা। আরো অন্যান্য কৃষি উপকরণের ধান কাটার কাঁচি, বটি লাঙ্গলের ফলা সহ অন্যান্য তৈজষপত্র ভালো দামে বিক্রয় হয়।
সরোজমিনে দেখা যায়, উপজেলার কামার পাড়া, পৌর শহরের বিভিন্ন গ্রামের হাট-বাজারে এখন পুরোদমে পশু জোবায়ের ছুরি এবং চামড়া ছড়ানোর চাকু, নারিকেল কোরানী, মাংস কাটার চাপাতি সহ বিভিন্ন লোহার তৈরী জিনিস পত্র তৈরীতে ব্যস্ত রয়েছে কামারেরা। শতাধিক কর্মকার নিয়োজিত রয়েছে তাদের নিকট কাজের সুনামের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসে কেননা তাদের পেশাগত আচরণে মুগ্ধ করে সবাইকে। শত পরিশ্রমের মাঝেও হাসি মুখে কথা বলে ক্রেতাদের মন জয় করেন। তবে বাজারে আমদানীকৃত হাতিয়ার আশায় আমাদের তৈরী হাতিয়ারে চাহিদা বহুগুনে কমে গেছে ফলে পূর্ব পুরুষে এই পেশা ধরে রাখার দুস্কর হবে বলে মন্তব্যও করেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..