সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ফতুল্লায় তালা ভেঙে বাসায় চুরি, নগদ ২ লাখ টাকা ও ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি লুট

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় তালা ভেঙে নগদ ২ লাখ টাকা ও একটি ৫৫ ইঞ্চি এলজি স্মার্ট টিভি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী জেলা পরিষদ নারায়ণগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে রতন চন্দ্র সরকার তার ভাড়া বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান। রাতে প্রায় সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান, ফ্ল্যাটের দরজার তালা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান, একটি ৫৫ ইঞ্চি এলজি স্মার্ট টিভি এবং ওয়ারড্রবের ড্রয়ারে রাখা নগদ ২ লাখ টাকা চুরি হয়ে গেছে।
পরে পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে একজন অজ্ঞাত ব্যক্তি ফ্ল্যাটে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
ভুক্তভোগী জানান, বাড়ির মালিকের সঙ্গে আলোচনা এবং সিসিটিভি ফুটেজ দেখে চোরের পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী রতন চন্দ্র সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..