সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল করেছেন দলের নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়কে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী–সমর্থকরা এ মিছিল করেন।

মিছিলকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নানা স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মী–সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, এ আসনে আব্দুল্লাহর বিকল্প কোনো প্রার্থী মেনে নেওয়া হবে না। শাহজাহানের মনোনয়ন বাতিল করে আব্দুল্লাহকে প্রার্থী করতে হবে।

মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতা ইবনে আমিন বলেন, “দুঃসময় ও দমন–পীড়নের সময়ে আব্দুল্লাহ ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। শত মামলায় আইনি সহায়তা, চিকিৎসার খরচ, পারিবারিক সহযোগিতা—সব ব্যক্তিগতভাবে করেছেন। আন্দোলন–সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ যারা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল ষড়যন্ত্র করে আব্দুল্লাহ ভাইকে মনোনয়ন থেকে বাদ দিয়েছে।”

মিছিলে অংশ নেওয়া টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম বলেন, “তৃণমূলের মতামতের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ভাই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনৈতিক সহিংসতার কারণে তিনি নিজের শিশুসন্তানকেও হারিয়েছেন, অথচ তাকে উপেক্ষা করা হয়েছে।”

গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কক্সবাজার–৪ আসনে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই টেকনাফে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..