সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে : নাসিরুদ্দিন পাটোয়ারী 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, আওয়ামী লীগের পরিণতি হবে বিএনপির। এর মধ্যেই মৃত্যুঘণ্টা বেজে গেছে। আপনারা মনে করছেন আমাদের দুটো আসন দিয়ে কিনে ফেলবেন। এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকতে বাস্তবায়িত হবে না। মাঠে এখন জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। এবারের নির্বাচনে বড়ো ধরনের খেলা হবে। দেখি আপনাদের এই টাকার মনোনয়ন বাণিজ্যের কত জোর, আর আমাদের রক্তের কত জোর, সেটিরই খেলা হবে ইনশাল্লাহ।

রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক এস. এম. আজমল হোসেনের সভাপতিত্বে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

নাসীরুদ্দিন বলেন, এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি। আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে নির্বাচন করতে আর যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি। জনগণের মধ্যে আবার যাব। অনেকে বলে এনসিসি নাকি চাঁদাবাজি করে। আরে এরা কত টাকা চাঁদাবাজি করছে? আপনাদের প্রত্যেকটা মানুষের যে চাঁদাবাজি করেছে এই টাকা এক করলে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে।

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন ইস্যুতে তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রীগুলাকে যখন আমরা জেলে নিয়ে যাই, তখন ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে। এ যে আইভী জামিন পেল, কীভাবে পেল? কত কোটি টাকার বাণিজ্য হয়েছে। বিএনপি ল’ ইয়ার এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের চান্দি গরম হয়ে যায়। আমরা অনেকে বলে থাকি যে, রাজনীতি করতে এলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে। রয়ে-সয়ে কথা বলতে হবে। তাহলে মিটিং-এ তো অ্যারেঞ্জ করা যাবে না। আর আমরা অনেক আগেই তো গোলটেবিলের রাজনীতি খারিজ করে দিয়েছি। এই যে গুলশান-বনানীতে বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে, বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে, এটা তারা ভাগ করছে। অথচ ৫ আগস্ট সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা সেখানে গোলটেবিল বসিয়েছে। আর আমরা শাহবাগ থেকে বললাম বাংলাদেশে ক্যান্টনমেন্টের কোনো গোলটেবিলে আগামী রাজনীতিতে হবে না। সেখানে জনগণ বিজয়ী হয়েছিল। বাংলাদেশের জনগণের শক্তির ওপর আর কোনো শক্তি নেই। এটা বিএনপিকে বিশ্বাস করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..