সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিশেষ একটা প্রতীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এটা কোথায় লেখা আছে : মুরাদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে; আর না দিলে জাহান্নামে যেতে হবে?-এমন প্রশ্ন রেখেছেন ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতেই একটি দল এই ধরনের বক্তব্য দিচ্ছে, যার সাথে ইসলাম ধর্মের কোনো সংযোগ নেই।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা জেলার ধামরাইয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও জনগণকে সম্পৃক্তকরণ মতবিনিময় সভায় মুরাদ এসব কথা বলেন। ধামরাই উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই সভা হয়।

জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন বলে উল্লেখ করেন ফেরদৌস মুরাদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..