সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন,ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়।

২৫ মে রবিবার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।
এ মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে সেবাসমূহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে একটি গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ ছাড়াও স্কুল শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সকল সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান, কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন।”
এ আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..