সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

মানুষকে খাবার খাইয়ে হত্যার দৃশ্য দেশবাসী দেখতে চায়না, আবিদুর বগুড়া

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার কর্নপুর সাংগঠনিক থানার কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে পল্লীমঙ্গল বারইপাড়া হাই স্কুল মাঠে থানা সভাপতি মাও: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। থানা সেক্রেটারী মাও: মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক জি এস আ স ম আব্দুল মালেক, অফিস সম্পাদক এ্যাড. আল আমিন, মাও: আব্দুল বাসেত, থানা নায়েবে আমীর ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান গনি মাস্টার, মাও: আব্দুল গফুর, রুহুল আমিন বাকী প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি বলেন, যারা জামায়াতকে ফুৎকারে দিয়ে উড়িয়ে দিতে চায় বরং তারাই আল্লাহর ফুৎকারে দিল্লী গিয়ে পড়েছে। কোন ষড়যন্ত্র করে কুরআনের দাওয়াত দেয়া বন্ধ করা যাবেনা। তিনি সকল নেতা কর্মীদের কুরআনের সমাজ গঠনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। কুরআনের আইন চালু হলে দেশে আর খুন খারাবী হবেনা। মানুষকে খাবার খাইয়ে হত্যার দৃশ্য দেশবাসী দেখতে চায়না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..