সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ লংমার্চ গণজমায়েত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

রূপগঞ্জের তারাবো মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হামলারকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় বিক্ষোভ, লংমার্চ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

২৬ডিসেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জের উলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও তৌদিহী জনতার ব্যানারে আয়োজিত এ গণজমায়েতে সভাপতিত্ব করেন সিলেট মুহতামিম দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী বদরুল আলম সিলেটি।

গণজমায়েতে বক্তব্য রাখেন মুড়াপাড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ ফরিদী, নাহাটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা এমদাদুল হাশেমী, মাওলানা বেলাল মাদানী, জামিয়া কাউমিয়া মাদ্রাসার মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা মাহবুব জালালাবাদী, রূপসী নিউ মডেল জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান আমজাদী, ইজতেমা ময়দানে হামলায় আহত মোঃ শহীদুল্লাহ প্রমুখ। সভা সঞ্চালনা করেন আল হেরা মাদ্রাসার মুফতি নুরুল হক ডহরি।
গণজমায়েতে বক্তারা বলেন, সাদপন্থীরা কাদিয়ানী গোষ্ঠী। বিশ্ব ইজতেমায় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ২০১৮সাল থেকে বেদখল হওয়া তারাবো বিশ্বরোড এলাকার মারকায মাদ্রাসার জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে। ই¯্রায়িল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোশর বর্বরোচিত হামলা ও হত্যাকারীদের শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে রূপসী বাসস্ট্যান্ড থেকে লংমার্চ করে তারাবো বিশ্বরোড গোলচত্বরে তারা গণজমায়েত করে।
উল্লেখ্য গত ১৮ডিসেম্বর বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের হামলায় চারজন নিহত ও কয়েক শতাধিক মানুষ আহত হয়।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..