সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মেট্রো হলের সামনে ডেকে নিয়ে যুবকের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর মেট্রো হলের সামনে-এ এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। আক্তার মিয়ার ছেলে মোঃ আল আমিন হোসেন কে গত ১ নভেম্বর সকাল প্রায় ১১টার দিকে মেট্রো হলের সামনে চা খাওয়ার কথা বলে কালা ও শাহীন নামের দুই ব্যক্তি ডেকে নিয়ে যায়।

পরে সেখানে শওকত, শরীফ, রক্সি এবং মনির হোসেন সাহার ছোট ভাইসহ আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে আল আমিনের উপর হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত আল আমিনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত আল আমিনের পিতা আক্তার মিয়া জানান, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পর আক্তার মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..