সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবেনা : সিলেটে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার: / ৬১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, রমজান মাসে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবেনা। ভোগ্য পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে তদারকি।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা জানান, পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম কমে যায় তবে বাংলাদেশে সিন্ডিকেট করে বাড়ানো হয়। নিম্ন আয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখছে এই সরকার।

এসময় ভোগ্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি মো. মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।সেমিনারে বক্তারা হাওর এলাকার জীব বৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ে ইমামদের ভূমিকা তুলে ধরে বক্তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..