সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বাধীন বিক্ষোভে সালাউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীদের জোরালো অংশগ্রহণ

ফাহমিদা এমি / ৬৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নির্দেশনায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সমাজ ও যুব কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে বিশাল একটি মিছিল যোগ দেয়। তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগান-উদ্দীপনায় সমাবেশস্থলে এসে উপস্থিত হলে পুরো এলাকাজুড়ে নতুন উদ্দীপনার সঞ্চার হয়।

আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের সমন্বয়ে মিছিলটি কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড দলবদ্ধ হয়ে ডিআইটি মাঠের দিকে এগিয়ে আসে। মিছিলজুড়ে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও উপস্থিতি সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। স্থানীয় নেতাকর্মীরা জানান, ফতুল্লায় বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করতে সালাউদ্দিনের নিয়মিত মাঠে সক্রিয় থাকায় তার নেতৃত্বে যুবসমাজ ও তৃণমূল কর্মীদের অংশগ্রহণ আগের তুলনায় আরও দৃশ্যমান হয়েছে।

নেতাকর্মীরা বলেন, রিয়াদ মোঃ চৌধুরীর দিকনির্দেশনায় ফতুল্লায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড নতুন গতি পেয়েছে। তারই অংশ হিসেবে এই বিক্ষোভে ৯ নং ওয়ার্ড থেকে সালাউদ্দিনের নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী সরকারের দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

সমাবেশস্থলে পৌঁছানোর পর সালাউদ্দীনের নেতৃত্বে আসা মিছিলটিকে থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ স্বাগত জানান এবং তাদের উপস্থিতি সমাবেশে বিশেষ প্রাণশক্তি যোগ করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..