সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

আবু কাউসার মিঠু / ৫২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২২ জুন রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন তালুকদারের উদ্যোগে উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩ শতাধিক  প্রতিবন্ধীর মাঝে এ উপহার বিতরণ করা হয়।  উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় আয়োজিত বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার।

দাউদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ১নং সহ সভাপতি জাহিদ রাজের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল, সদস্য আব্দুর রহমান রাজ, দাউদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  তাইজ্জদিন রাজ, সদস্য  আসান উল্লাহ মাস্টার, দাউদপুর ইউনিয়ন যুবদলের  সিনিয়র সহ সভাপতি ছালেক, সিনিয়র সাধারণ সম্পাদক শাহীন মোল্লা,রানা মৃধা। কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবু বকর সিদ্দিক, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক অপু আহমেদ, মেহেদী,  জহীরুল মোল্লা,

দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি পাভেল মোল্লা,  দাউদপুর ইউনিয়ন ছাত্র দলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোনাবির মালুম, সুমন তালুকদার, হামিদ মিয়া, ইমন মোল্লা,  খলিলুর রহমানসহ দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানের প্রথমে কুরআন তিলাওয়াত। পরে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের পর অতিথিবৃন্দরা প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..