সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার অস্ত্রসহ গ্রেফতার

আবু কাউসার মিঠু / ৭৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বাশার পুলিশ বক্সের সামনে পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে গত ১৪ জুন শনিবার গভীর রাতে জাকির আহমেদ চৌধুরী ওরফে জাকারিয়া আহমেদ তাপাদার রাজন(৩৪) নামে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ তার কাছ থেকে ডিবি পুলিশের তিনটি ওয়াকিটকি, তিনটি রিপ্লেটিং বেল্ট, একজোড়া হ্যান্ডকাব, দুইটি মোবাইলফোন, একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন, কালো রঙের ব্যাগ ভর্তি ১৫/১৬ ইঞ্চি দৈর্ঘ্যরে একটি ধারালো অস্ত্র, তিনটি কটি, সীমবিহীন একটি স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইসসহ ডাকাতি করার সরঞ্জামাদী উদ্ধার করে। আন্ত:ডাকাতদলের ৫/৭সদস্য পুলিশের পোশাকে তারা দীর্ঘদিন ধরে পরিবহনে ডাকাতি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

জাকারিয়া আহমেদ সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবরের ছেলে। এছাড়া এডিশনাল এসপির পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৮নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরী নামে এক নারীকে গত চার বছর আগে সে বিয়ে করে।

তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারিয়া চৌধুরীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জাকারিয়া আহমেদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ ঢাকার মান-চিন্তা সংগঠনের সক্রিয় সদস্য। তার সহযোগী ডাকাত দলের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে। সে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকা- পরিচালনায় জড়িত রয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..