সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল ২৪নভেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রির্পোটার মোঃ এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মোঃ মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স ওসি সালাউদ্দিন, সাংবাদিক রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, মোঃ আলম হোসাইন, মোঃ নোয়াব ভুঁইয়া, এস এম রনি, পারভেজ, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা সাগর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকা গণমানুষের পত্রিকা। ২৫ বছর ধরে গণমানুষের, দেশের সংবাদ পরিবেশন করে আসছে। পত্রিকাটি ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে।

পরে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকসহ সকলের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
শোভাযাত্রা নিয়ে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা তারা প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..